বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুতকর্মীকে বেঁধে রাখেন নারী গ্রাহক, অতঃপর....

বরগুনা থানা। ছবি : কালবেলা
বরগুনা থানা। ছবি : কালবেলা

বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে বরগুনায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে ওইদিন সকালে পাকুরগাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) দাস শিব রতন (৫৫)। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে ১০০ ইউনিটের বেশি বিল আসার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে সিমা আক্তার তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং পরে মারধরের হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিকলবদ্ধ অবস্থায় শিব রতনকে উদ্ধার করে। এ সময় সিমা আক্তারকেও আটক করে থানায় আনা হয়।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন কালবেলাকে বলেন, শিব রতনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X