কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু সম্মেলন : সবার চোখ চীনের দিকে

চীনের পতাকা। ছবি : সংগৃহীত
চীনের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এবার মূল ফোকাস চীনের প্রতিশ্রুতি। দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৩০ শতাংশের জন্য দায়ী। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই সমাবেশের উদ্বোধন করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। খবর এএফপির।

বিশ্বের অনেক দেশ এখনো তেল-গ্যাস প্রকল্প বাড়াচ্ছে, তবে প্রায় ১১৮টি দেশ নির্গমন কমানোর পরিকল্পনা প্রকাশ করবে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে ভয়াবহ দুর্যোগ ডেকে এনেছে। পাকিস্তানের বন্যা থেকে শুরু করে স্পেনের দাবানল সবই জলবায়ু পরিবর্তনের কারণ।

চীন ২০৩০ সালের মধ্যে নির্গমনের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর অঙ্গীকার করেছে। সৌরশক্তি ও বৈদ্যুতিক গাড়ির দ্রুত প্রসারের কারণে দেশটি এই লক্ষ্য পাঁচ বছর আগেই পূরণ করতে পারে। ধারণা করা হচ্ছে, এবার চীন ২০৩৫ সালের জন্য নতুন হ্রাস পরিকল্পনা ঘোষণা করবে।

এশিয়া সোসাইটির বিশেষজ্ঞ লি শুও বলেন, ‘সবার চোখ থাকবে চীনের দিকে।’ তার মতে, চীন আগামী এক দশকে একক অঙ্ক থেকে নিম্ন দ্বি-অঙ্ক শতাংশ পর্যন্ত নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি দিতে পারে, যা একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অগ্রগতির মতো হবে।

তবে এই পরিকল্পনা প্যারিস চুক্তির লক্ষ্যে উষ্ণায়নকে প্রাক-শিল্প স্তরের ওপরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার জন্য যথেষ্ট নয়। তারপরও কপ-৩০ সম্মেলনের আগে চীনের নতুন লক্ষ্য আন্তর্জাতিক প্রক্রিয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি হিসেবে দেখা হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবাশ্ম জ্বালানি রক্ষায় সরব হলেও, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু ইস্যুতে নতুন সমঝোতা গড়ার চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X