বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সালমান নোংরা বাবার নোংরা ছেলে: অভিনব কাশ্যপ 

সালমান খান ও  অভিনব কাশ্যপ। ছবি : সংগৃহীত
সালমান খান ও অভিনব কাশ্যপ। ছবি : সংগৃহীত

বলিউডে আবারও বাড়ছে উত্তেজনা। ‘দাবাং’-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ যেন নাছোড়বান্দা হয়ে উঠেছেন সালমান খানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই সালমান ও তার পরিবারকে নিয়ে করা বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে বসেছিল গোটা ইন্ডাস্ট্রি। আর এবারও নতুন অভিযোগ সামনে আনলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা অভিনব কাশ্যপ অভিযোগ তুলে বলেন, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তার মতে, সেলিম খান প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন। এরপরই তিনি সালমান খানকে কড়া ভাষায় সমালোচনা করেন।

অভিনবের ভাষায়, ‘সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি।’

পরিচালক আরও বলেন, সাইয়ারা সিনেমায় নবাগত অভিনেতা আহান পান্ডের অভিনয় দেখে হিংসা করেন সালমান।

জানা যায়, অভিনব কাশ্যপের এই ক্ষোভের পেছনে রয়েছে কিছু ব্যক্তিগত বিষয়ও। তার দাবি, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল নির্মাণের সময় তার অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া অভিনবকে সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। অভিনব মনে করেছেন, চ্যানেলের কর্ণধার সালমানের ঘনিষ্ঠ বলেই এমনটা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X