কালবেলা প্রতিবদেক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

এমপিও শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপির একাত্মতা

মুখে কালো কাপড় বেঁধে মিছিল আজ
এমপিও শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপির একাত্মতা

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মিছিল করবেন তারা। গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো সমাবেশ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আমাদের সিদ্ধান্ত হলো আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও বর্ধিত বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হলে সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব। তিনি বলেন, আমরণ অনশনে এরই মধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।

এর আগে গতকাল দুপুরে বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শহীদ মিনারে এসে সংহতি প্রকাশ করেন। এ সময় এ্যানি বলেন, বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। তাই সরকারকে বিশেষ বিবেচনার অনুরোধ জানাই।

এর আগে, রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, শিগগির বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থলে পাঠানো হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে বলে বিএনপি মহাসচিব শিক্ষকদের আশ্বাস দিয়েছেন। বৈঠকে ছিল আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X