মাহমুদুল হাসান
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

ক্যান্টিন ক্যাফেটেরিয়া ফার্মেসির ইজারা বাতিলে ‘শর্তভঙ্গ’

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল
ক্যান্টিন ক্যাফেটেরিয়া ফার্মেসির ইজারা বাতিলে ‘শর্তভঙ্গ’

উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ফার্মেসির ইজারা নেয় ‘পাঁচফোড়ন ক্যাফেটেরিয়া’ ও ‘তারেক মেডিকেল স্টোর’। তিনটি চুক্তিই ছিল পাঁচ বছর মেয়াদি। ফার্মেসির চুক্তি ২০২৩ সালে স্বাক্ষরিত হয়, যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩০ সালে। কিন্তু হঠাৎ করেই হাসপাতাল পরিচালনাকারী শহীদ মনসুর আলী ট্রাস্ট তিন প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে। ইজারাদারকে উচ্ছেদ করে প্রতিষ্ঠানগুলোর দখল নেন ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারার তমাল মনসুর। অভিযোগ, তিনি ইজারাদারের প্রায় দেড় কোটি টাকার ওষুধ জবরদখল করে বিক্রি করছেন।

এ বিষয়ে ইজারাদার মো. পারভেজ সরকার বলেন, দুই বছর ধরে চুক্তির সব শর্ত মেনে ফার্মেসি পরিচালনা করছি। কর্তৃপক্ষের কোনো বকেয়া নেই। তবু অন্যায়ভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ফার্মেসিতে এক কোটি ৩৭ লাখ টাকার ওষুধ ও ৩০ লাখ টাকার আসবাবপত্র ছিল, যা রাতে তালা ভেঙে দখল করে নেওয়া হয়েছে। প্রতিকার চেয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ ও উচ্চ আদালতে রিট দায়ের করেছেন। রিটের শুনানি আজ বৃহস্পতিবার নির্ধারিত।

চুক্তিপত্র অনুযায়ী, ‘মেসার্স তারেক মেডিকেল স্টোর’ ১০ লাখ টাকা জামানত ও মাসিক আড়াই লাখ টাকা ভাড়ায় ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৮ সালের ১ নভেম্বর পর্যন্ত ফার্মেসি পরিচালনার অধিকার পায়। একইভাবে, ‘পাঁচফোড়ন ক্যাফেটেরিয়া’ ১০ লাখ টাকা জামানত ও মাসিক ১ লাখ ২০ হাজার টাকায় ক্যান্টিন এবং ২ লাখ টাকা জামানত ও মাসিক ৩০ হাজার টাকায় ক্যাফেটেরিয়া পরিচালনার ইজারা নেয়। উভয় চুক্তি কার্যকর হয় চলতি বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ১ জুলাই পর্যন্ত।

কিন্তু ২০২৪ সালের ২৪ আগস্ট ট্রাস্ট হঠাৎ করে ফার্মেসির চুক্তি বাতিলের নোটিশ দেয়। চেয়ারম্যান ও ট্রেজারার তমাল মনসুরের সই করা চিঠিতে বলা হয়, ‘ফার্মেসির চুক্তিটি আমরা বহাল রাখতে আগ্রহী নই। ২৪ সেপ্টেম্বর থেকে এটি বাতিল ঘোষণা করা হলো।’ এরপর ১ সেপ্টেম্বর ফার্মেসি ও ক্যাফেটেরিয়া তালাবদ্ধ করে ইজারাদারের সাইনবোর্ড মুছে ফেলা হয়।

ইজারাদারের দাবি, তারা কোনো শর্ত ভঙ্গ করেননি, বরং ট্রাস্ট অন্যায়ভাবে চুক্তি বাতিল করেছে। ২৮ সেপ্টেম্বর তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে তমাল মনসুরের সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X