মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৪ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়, সাতক্ষীরায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় আনন্দ মিছিল। ছবি : কালবেলা
সাতক্ষীরায় আনন্দ মিছিল। ছবি : কালবেলা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) উচ্চ আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়া ও তালা উপজেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশ করে।

কলারোয়ার সমাবেশে মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সমাবেশে উপস্থিত থেকে জনতার উদ্দেশে বক্তব্য দেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন প্রমুখ।

এ ছাড়া তালা উপজেলায় এই রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাস্টার বিশ্বাস ওয়াজেদ আলীসহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বিচারের নামে মিথ্যা মামলার অবসান ঘটিয়ে সত্যের জয় হয়েছে। এই রায় প্রমাণ করেছে ন্যায়বিচার কখনো পরাজিত হয় না। স্থানীয় বিএনপি নেতারা আরও বলেন, এই রায় গণতন্ত্রের পক্ষে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একটি ঐতিহাসিক বার্তা বহন করছে।

উল্লেখ্য,২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X