কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা জনগণ রুখে দেবে : আমান

কেরানীগঞ্জে কেন্দ্রীয় সভায় বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে কেন্দ্রীয় সভায় বক্তব্য দেন আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, একটা দল পিআরের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আসমদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন। ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, একটা দল এখন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখানো হচ্ছে। যেখানে নবী করীম (সা.) নিজেও কখনো এমন প্রতিশ্রুতি দেননি। ধর্মকে রাজনীতির অস্ত্র বানিয়ে যারা মানুষকে ভুল পথে নিচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ডাকসুর সাবেক এভিপি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই এখন শুধু বিএনপির নয় এটা জনগণের আন্দোলন। ভোটের দিন কেন্দ্রে থাকতে হবে, ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে। যে কোনো ষড়যন্ত্র জনগণ নিজের শক্তিতেই রুখে দেবে।

সভা শেষে আমান উল্লাহ আমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঐক্যের শপথ নেন এবং ঘোষণা দেন আমরা মাঠে থাকব, ভোট রক্ষা করব, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সদস্য মো. রফিক, কেরানীগঞ্জ মডেল থানা জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X