সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০২ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের আর নির্যাতিত হতে হবে না’

নারায়ণগঞ্জে নারী সমাবেশে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নারী সমাবেশে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাজারো মা-বোনকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কারও স্বামী, ভাই কিংবা সন্তান গুম হয়ে গেছে; কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। আমি বলতে চাই— বিএনপি ক্ষমতায় এলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় এসে দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আমরা আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজামুদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোবেল মীর, রাকিব হাসান, বিএনপি নেতা মাসুম রানা, আলিনুর বেপারী, মোহাম্মদ শাহানুর, হাসান বশরী, রিপন বেপারী, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারা সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X