সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ রুহাব

আয়ান খান রুহাব। ছবি : সংগৃহীত
আয়ান খান রুহাব। ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এ স্বীকৃতি অর্জন করেছে সে।

গত রোববার (১৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা প্ল্যান্টারস যৌথভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

রুহাবের বাবা ইমরান রাব্বি ‘গ্রীনম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ কিরণ’র সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তারা সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে রুহাবের পুরো জীবনকালীন কার্বন নিঃসরণ অফসেট করতে ৫৮০টি গাছ রোপণ করেন।

এ উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর গ্রান্টজয়ী প্রকল্প ঢাকা প্ল্যান্টারস। টেকসই উন্নয়ন ও জলবায়ু সচেতনতার ক্ষেত্রে এটি বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইমরান রাব্বি বলেন, আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটি তার ভবিষ্যৎ ও পৃথিবীর প্রতি আমাদের ক্ষুদ্র কিন্তু অর্থবহ অবদান। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে প্রকৃতির বন্ধু হয়ে বড় হয়।

রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। জন্মের কয়েক মাস পর, গত সেপ্টেম্বর মাসে রুহাবের নামে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। প্রতিটি গাছ তার ভবিষ্যৎ জীবনের কার্বন নিঃসরণ শোষণ করবে বলে আশা করছেন তার বাবা-মা।

রুহাবের মা আয়শা আক্তার বলেন, আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি; কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। প্রত্যেক অভিভাবক যদি নতুন সন্তানের আগমনে কয়েকটি গাছ লাগান, তবে তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে রুহাবের এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X