মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ এএম
অনলাইন সংস্করণ

তরুণরা দেশের শক্তি ও ভবিষ্যৎ : মিফতাহ সিদ্দিকী

সিলেটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা
সিলেটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণরাই দেশের শক্তি ও ভবিষ্যৎ। তরুণদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হচ্ছে তরুণ সমাজ। তারা যদি সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা পায়, তবে বাংলাদেশকে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার থুবাং ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সর্বক্ষেত্রে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চান। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে এবং একটি জনগণনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশজুড়ে গুম, খুন, মামলা ও হামলার রাজনীতি চালু ছিল। জনগণ ভয় ও নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার সমন্বয়ে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত হবে।

এ সময় তিনি আগামী নির্বাচনে সবাইকে সম্মিলিতভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল আহমেদ এবং সঞ্চালনা করেন ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, লালাখাল চা বাগান ব্যবস্থাপক ওলিউর রহমান, ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, সমাজসেবক ফখর উদ্দিন ফখর, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম, জৈন্তাপুর উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন, ইউনিয়ন জাসাস সভাপতি হারিছ উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X