কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার শীর্ষ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার দুই শীর্ষ তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো ক্রেমলিনের প্রধান আয়ের উৎসকে টার্গেট করা।

তিনি আরও জানান, এখনই যুদ্ধ থামানোর সময় এসেছে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বানও জানান তিনি।

অর্থমন্ত্রী বেসেন্ট আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্তি আলোচনায় গুরুত্ব না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে সমর্থন করার জন্য তিনি পশ্চিমা মিত্রদের প্রতিও আহ্বান জানান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বর্তমানে কোনো ইতিবাচক ফলাফল সম্ভব নয়। তবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়েই শান্তি চান। এখনই সময় এই যুদ্ধের অবসান ঘটানোর।

রুশ ও ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ৪৩ হাজারের বেশি সেনা নিহত ও প্রায় ৩ লাখ ৭০ হাজার আহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ। প্রায় ২ লাখ ৫০ হাজার নিহত এবং মোট এক মিলিয়নেরও বেশি হতাহত ও নিখোঁজ হয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X