কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

ডেমরায় অভিযানে পুলিশের গুলি যুবক আহত

ডেমরায় অভিযানে পুলিশের গুলি যুবক আহত

রাজধানীর ডেমরায় পুলিশের ছোড়া গুলিতে মিনহাজিন আবেদীন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটে। পায়ে গুলিবিদ্ধ মিনহাজিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে মিনহাজিনের বাড়িতে অভিযান চালানোর সময় তাদের ওপর হামলা হয়। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের এক রাউন্ড গুলি ছুড়লে ওই যুবক আহত হন। তিনি ডাকাত দলের সদস্যদের আশ্রয়দাতা। তবে স্বজনরা পুলিশের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, মিনহাজিন বাড়ির মালিক। তার বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তার স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, তার স্বামী কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। ডাকাতির সঙ্গে জড়িত সজীব নামে এক ব্যক্তির উপস্থিতি ডেমরার বামৈল এলাকায় শনাক্ত হয়। এরপর গতকাল ভোর ৪টার দিকে ডেমরা থানা পুলিশকে নিয়ে সজীবকে গ্রেপ্তার বামৈল এলাকার ওই বাড়িতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে একটি গুলি চালালে তা মিনহাজিনের পায়ে লাগে।

মিনহাজিন বলেন, ১০ দিন আগে সজীব নামে ওই ব্যক্তি তাদের বাসা ভাড়া নেন। বাসায় পুলিশ আসার পর তিনি বের হওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ গুলি করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাহবুব নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। ঘটনার সঙ্গে সজীব নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তাকে ধরতে ডেমরার বামৈল এলাকায় গেলে পুলিশের ওপর রড, দা, বঁটি দিয়ে হামলা করে মিনহাজিনসহ কয়েকজন। এতে এক এএসআই রক্তাক্ত হন। ওই সময় হাসিবুল ও নাইম নামে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১২

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৪

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৭

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৯

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২০
X