বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

একটি দল লাফালাফি শুরু করেছে : সংসদে শেখ সেলিম

বাড়ছে অভিযোগ
জাতীয় সংসদ (বামে) ও শেখ সেলিম (ডানে)। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ (বামে) ও শেখ সেলিম (ডানে)। ছবি: সংগৃহীত

দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, কিছু রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে একটি দল লাফালাফি শুরু করেছে।

গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে শেখ সেলিম বলেন, জয়শঙ্কর বলেছেন কারও হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত হবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, তারা এখানে মধ্যস্থতা করতে আসেননি। তারা চান নির্বাচন সুষ্ঠু হোক।

সেলিম দাবি করেন, যুক্তরাষ্ট্র অনেক আগে তারেক রহমানকে স্যাংশন দিয়েছে। বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে দাবি করে শেখ সেলিম বলেন, কোনো সিচুয়েশন এলে খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যান। আর বিএনপি বলে তাকে বিদেশ নিয়ে যেতে হবে। সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেড় লাখ কোটি টাকা ঋণখেলাপি। কিন্তু বাস্তবে তার দ্বিগুণ। তিন লাখ কোটি টাকা ঋণখেলাপি। বহুমুখী চাপের মোকাবিলায় বাজেটের অগ্রযাত্রা মোটেও নিরাপদ হবে না বলে তিনি মনে করেন।

ফিরোজ রশীদ বলেন, আমরা চুরিতে, চাঁদাবাজিতে, টাকা পাচারে স্মার্ট হয়েছি। আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না। ঘুষ ডলারে বিদেশে নিয়ে স্মার্ট হয়েছি।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হওয়া গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, বিএনপি বেসিক্যালি নো পার্টি। তারা একটি ক্লাবে রূপান্তরিত হয়েছে। তাদের কোনো আদর্শ নেই। সরকার যেটাই বলে, তারা সেটার সমালোচনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X