কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ আজ

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ। এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা।

বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ শান্তি সমাবেশ দুপুর আড়াইটায় শুরুর কথা রয়েছে।

এ বিষয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালবেলাকে বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রতিটি শাখা থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিএনপির আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল। তবে মাঝে কিছুদিন আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেয়নি।

নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী তপশিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আবারও রাজপথে নিজেদের শক্তি দেখাতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১০

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১১

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১২

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৪

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৫

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৬

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৭

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৮

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৯

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২০
X