কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

বারবার বাচ্চা নষ্ট: কারণ প্রতিকার ও চিকিৎসা

ডা. অবন্তি ঘোষ
বারবার বাচ্চা নষ্ট: কারণ প্রতিকার ও চিকিৎসা

বারবার বাচ্চা নষ্ট হওয়া: চব্বিশ সপ্তাহের আগে যদি দুই বা ততোধিকবার বাচ্চা নষ্ট হয়, তখন সেই অবস্থাকে বাচ্চা নষ্ট হওয়া ‘রিকারেন্ট প্রেগন্যান্সি লস’ বলা হয়।

কারণ: যদিও ৫০ ভাগ ক্ষেত্রে বারবার বাচ্চা নষ্ট হওয়ার কোনো কারণ জানা যায় না; তবে ৫০ ভাগ ক্ষেত্রে উপযুক্ত কারণ খুঁজে পাওয়া যায়।

১. প্রথম ৩ মাসের মধ্যে কারণগুলো হচ্ছে—

ক) জিনগত ত্রুটি: মা-বাবা অথবা ভ্রূণের জিনগত ত্রুটি থাকলে।

খ) অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যেখানে—ফুলের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায়।

গ) হরমোনজনিত সমস্যা—পলিসিস্টিক ওভারি, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা ইত্যাদি।

২. ৩ থেকে ৬ মাস গর্ভকালীন কারণগুলো—

ক) জরায়ুর জন্মগত ত্রুটি—জরায়ু দুই ভাগ যেমন সেপটেট ইউটেরাস বা বাইকর্নুয়েট ইউটেরাস

খ) জরায়ু মুখের দুর্বলতা

গ) অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম

ঘ) হরমোনাল সমস্যা—পলিসিস্টিক ওভারি, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা।

ঙ) থ্রোম্বোফিলিয়া।

সাধারণ কারণ: মায়ের বয়স ৩৫ বছরের বেশি হওয়া, বাবার বয়স ৪০ বছরের বেশি হওয়া, ধূমপান, এনভায়রনমেন্টাল টক্সিন ইত্যাদি। এ ক্ষেত্রে টিভিএস করে দেখতে হবে জরায়ুর কোনো জন্মগত ত্রুটি আছে কি না। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে হরমোনাল প্রোফাইল করা যেতে পারে। খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ার দুই ঘণ্টা পরে ডায়াবেটিস পরীক্ষা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি আছে কি না, সেটিও পরীক্ষা করে দেখতে হবে। ক্যারিওটাইপিং-জিনগত ত্রুটির জন্য—গর্ভকালীন অবস্থায় জরায়ুর মুখের ডায়োমিটার ইউএসজি করে দেখা হয় জরায়ুর মুখের দুর্বলতা আছে কি না। যদি সারভিক্যাল ডায়ামিটার ২.৫ সেন্টিমিটারের মতো হয়, তাহলে আমরা সারভিক্যাল ইনকম্পিটেন্সি বলে থাকি।

চিকিৎসা: রোগীকে কাউন্সেলিং করা এবং মানসিক সাপোর্ট দেওয়া। গর্ভধারণের ৩ মাস আগে ফলিক অ্যাসিড এবং ইকোস্প্রিন জাতীয় ওষুধ সেবন। গর্ভধারণের পরে—প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশন, গর্ভপাতের সঠিক কারণ অনুসন্ধান এবং কারণ অনুযায়ী চিকিৎসা প্রদান। জরায়ুর জন্মগত ত্রুটি সংশোধন, জরায়ুর মুখের দুর্বলতা থাকলে সিরোদকার স্টিচ প্রদান। থাইরয়েড, ডায়াবেটিস এবং পলিসিস্টিক ওভারি চিকিৎসা দেওয়া। কোনো ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকলে গর্ভকালীন ইকোস্প্রিন এবং হেপারিন জাতীয় ওষুধ সেবন করা। জিনগত ত্রুটির ক্ষেত্রে—আইভিএফ করে ভ্রূণ প্রতিস্থাপন, রোগীর টেন্ডার লাভিং কেয়ার এবং মানসিক সাপোর্টের মাধ্যমে ২ থেকে ৩ বার বাচ্চা নষ্ট হওয়ার পরও ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে সফল গর্ভধারণ এবং সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব।

ডা. অবন্তি ঘোষ

গাইনি, প্রসূতি ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ

চেম্বার: আলোক হেলথকেয়ার

মিরপুর-১০

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X