কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ উপনির্বাচন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাকের পার্টির প্রার্থী মো. রাশিদুল হাসানও। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার চারজনের আপিল আবেদনের ওপর শুনানি করে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আশরাফুল হোসেন আলমের আপিলটা গৃহীত হয়েছে। জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের আপিলও গৃহীত হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া ও শেখ আসাদুজ্জামান জালালের আপিল নামঞ্জুর হয়েছে।

জানা গেছে, হিরো আলমের পক্ষের সমর্থনের তালিকা দ্বৈবচয়নের ভিত্তিতে বাছাই করে তিনজনের স্বাক্ষর সঠিক পাওয়ায় ছোটখাটো ভুল হিসেবে আপিল মঞ্জুর করা হয়। আর জাকের পার্টির প্রার্থীর এক মাসের বিল খেলাপিজনিত সমস্যার সমাধান হওয়ায় সেটিও মঞ্জুর করা হয়েছে। এ আসনে ২০ জন মনোনয়নপত্র তুললেও জমা দেন ১৫ জন। বাছাইয়ে আটজনের মনোনয়নপত্র বাতিল হয়। এখন বৈধ প্রার্থী হলেন ৯ জন।

ইসির প্রতি আস্থা ফিরবে মানুষের : এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম বলেন, বারবার বলেছি আমি ফিরে পাব। আজ এখানে আমি ফিরে পেয়েছি। আরও যখন ১০টা হিরো আলম ফিরে পাবে, আস্তে আস্তে আমাদের ইসির ওপর মানুষের যে ভুল ধারণা আছে, এগুলো দূর হয়ে যাবে। মানুষের ইসির ওপর আস্থা আসবে, সেই হিসেবে জনগণ সুষ্ঠু নির্বাচনের আশা করবে। যে রকম আজ আমি এখানে সুষ্ঠু বিচার পেয়েছি। তিনি আরও বলেন, ‘আজ যেহেতু আমি সুষ্ঠু বিচার পেয়েছি, সেহেতু আশা রাখতেছি নির্বাচনের দিন সুষ্ঠু একটা ভোট হবে। আপনারা ভোট দেন না দেন, কেন্দ্রে আসবেন। তবে ব্যালটেই আমার বেশি আস্থা। এর আগেও আমি ভোট করেছি। যেহেতু ছয়-নয় করেছে, তাই ইভিএমের প্রতি আমার আস্থা নেই।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ১৭ জুলাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X