কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ নিয়ে জাতিসংঘে পর্যালোচনা ১৩ নভেম্বর

মানবাধিকার পরিস্থিতি
বাংলাদেশ নিয়ে জাতিসংঘে পর্যালোচনা ১৩ নভেম্বর

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। জেনেভায় চলমান এই বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রশ্নের জবাব দেবে সরকার। এবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে গতকাল বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউপিআর রিভিউ ওয়ার্কিং গ্রুপের এবারের বৈঠকে অধিকারের কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। তবে অন্যদের তথ্য স্বাগত জানাবে ঢাকা। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবারের বৈঠকে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, বিরোধী রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীদের নির্বিচারে গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় উঠবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া শ্রম অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং মানব পাচারের বিষয়গুলোও স্থান পাবে।

উল্লেখ্য গত ৬ নভেম্বর জেনেভায় ইউপিআর রিভিউ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হয়েছে। বৈঠক চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। এবার ১৪ দেশের মানবাধিকার পর্যালোচনা হবে এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর আগে বাংলাদেশ নিয়ে ইউপিআরে পর্যালোচনা হয়েছিল ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে। মানবাধিকার কাউন্সিলের ৪৭টি দেশ এই গ্রুপের সদস্য। তবে জাতিসংঘের সদস্য দেশের প্রত্যেকেই এই পর্যালোচনায় অংশ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

আওয়ামী লীগ সমর্থককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X