কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৩:২২ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রম খাতে অগ্রগতি দেখতে আজ আসছে ইইউ প্রতিনিধিদল

ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আজ রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে। ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে ইইউ প্রতিনিধিদলটি। তারা আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব এবং শ্রম সচিবের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া সফরকালে তারা আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। মন্ত্রী ও সচিবদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকগুলোর আলোচনায় গুরুত্ব পাবে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকের অধিকার এবং শিশুশ্রম ও শ্রমিকবিরোধী সহিংসতা নিরসনসহ শ্রম খাতের সার্বিক অগ্রগতি।

শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ সালে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গৃহীত হয়। ইইউ প্রতিনিধিদল এনআইপি বাস্তবায়নে অগ্রগতি আলোচনা করতেই ঢাকায় আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১০

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১১

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১২

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৪

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৫

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৬

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৭

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৮

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

২০
X