কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটে’ খেপেছে যুক্তরাজ্য

রাশিয়ার শ্যাডো ফ্লিটের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত
রাশিয়ার শ্যাডো ফ্লিটের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

রাশিয়ার গোপন তেলবাহী জাহাজ বহর, যাকে ‘শ্যাডো ফ্লিট’ বলা হয়। এই শ্যাডো ফ্লিটের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার নরওয়েতে সামরিক সম্মেলনে যোগ দেওয়ার আগে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

যুক্তরাজ্য জানায়, এই বহরের অন্তত ১০০টি জাহাজ গত এক বছরে ২৪ বিলিয়ন ডলারের বেশি তেল পরিবহন করেছে। এসব জাহাজ ইউরোপের সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছে তারা।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে এসব গোপন জাহাজ ব্যবহার করে আসছে। এর আগে কিছু জাহাজ নিষেধাজ্ঞার আওতায় এলেও এবার আরও বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা পুতিনের এই গোপন তেলবিক্রি ঠেকাতে সব কিছু করব।

আজ নরওয়ের অসলোতে জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বা জেইএফের বৈঠকে অংশ নিচ্ছেন স্টারমার। এখানে ইউক্রেন যুদ্ধ, আর্কটিক নিরাপত্তা ও রাশিয়া নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্য সেখানে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা ও মহাকাশ নিরাপত্তা বিষয়েও ঘোষণা দিতে পারে।

জেইএফ জোটে যুক্তরাজ্য ছাড়াও ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১০

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১১

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১২

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৩

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৫

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৬

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৭

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৯

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

২০
X