কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক হামলার পাল্টা জবাব দিতে সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

মহড়ায় বড় একটি রকেট এবং একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। কেসিএনএ জানায়, এই মহড়া উত্তর কোরিয়ার পারমাণবিক জবাবদানে প্রস্তুতির প্রমাণ দেয়।

সিউলের সেনাবাহিনী দাবি করেছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করেছে, সেগুলোর কিছু রাশিয়ায় রপ্তানির জন্য প্রস্তুত করা হতে পারে।

এর আগে সপ্তাহের শুরুতে একটি গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন কিম জং উন। পিয়ংইয়ং দাবি করেছে, গত কয়েক মাসে গোলা তৈরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতাসম্পন্ন একটি যুদ্ধজাহাজ উন্মোচন করেছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এই জাহাজ তৈরিতে রাশিয়া প্রযুক্তি ও অর্থ সহায়তা দিয়েছে। এর বদলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া— যা গত সপ্তাহে পিয়ংইয়ং নিজেই স্বীকার করে।

এ ছাড়া উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। পিয়ংইয়ং এসব মহড়াকে নিজেদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি বলে দাবি করে এবং নিজেদের একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে তুলে ধরে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে অতিরিক্ত বিমানবাহী জাহাজ ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১০

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১১

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৩

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৪

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৫

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৮

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৯

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X