স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

ভাইরাল সেই চিয়ারলিডার। ছবি : সংগৃহীত
ভাইরাল সেই চিয়ারলিডার। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এ ধারে কাছে যুদ্ধের ছায়া। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ করেই স্তব্ধ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। খেলা চলছিল প্রথম ইনিংসে, পাঞ্জাব পৌঁছে গিয়েছিল ১২২ রানে ১ উইকেটে, তখনই নিভে যায় ফ্লাডলাইট। মাঠ ছাড়েন খেলোয়াড়, আম্পায়ার—এবং এরপরই শুরু হয় আতঙ্ক।

কেন এমন? পরে জানা যায়, জম্মু ও পাঠানকোট অঞ্চলে এয়ার রেইড অ্যালার্ট জারি হয়েছিল। পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন ও মিসাইল হানার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দর্শকদেরও দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়।

ঠিক সেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এক চিয়ারলিডারের ভিডিও। তিনি বলেন, ‘গোটা স্টেডিয়াম খালি করা হচ্ছিল খেলার মাঝপথেই। খুবই ভয়ানক একটা মুহূর্ত ছিল। সবাই চিৎকার করছিল ‘বোমা আসছে!’ এখনও যেন বিশ্বাসই হচ্ছে না—আমরা কেবল নিরাপদে থাকতে চাই। আমি কাঁদি না কেন জানি না, হয়তো এখনো শকে আছি।’

চিয়ারলিডারের সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু ব্যবহারকারী তার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।

এদিকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, ‘এটি একেবারেই পরিবর্তনশীল পরিস্থিতি। এখনই কোনো সরকারি নির্দেশনা পাইনি। তবে যা সিদ্ধান্ত হবে, তা খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সর্বোচ্চ স্বার্থ মাথায় রেখেই হবে।’

তিনি আরও জানান, লখনৌতে শুক্রবার লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ আপাতত নির্ধারিত সময়েই হওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে।

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর তারই ছায়া স্পষ্ট হয়ে উঠছে আইপিএলের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে। এখন প্রশ্ন—আর কতটা নিরাপদ এই প্রতিযোগিতা? আর চিয়ারলিডারের ভাইরাল ভিডিও যেন সেই প্রশ্নকেই আরও তীব্র করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X