কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হামলা ঠেকাতে এস-৪০০ ব্যবহার করছে ভারত

এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম। ছবি : সংগৃহীত
এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ভারতের দাবি— এসব হামলা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ও একাধিক সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের হামলা ঠেকাতে তাদের সামরিক বাহিনী রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলি হারপি ড্রোন ব্যবহার করেছে।

সূত্র জানায়, বুধবার গভীর রাতে পাকিস্তান থেকে আসা ‘মুভিং টার্গেট’ শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী এস-৪০০ সিস্টেম দিয়ে তা ভূপাতিত করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম, বিশেষ করে লাহোরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাডার সাইট, হারপি ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে পাকিস্তান সেনাবাহিনী সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তায় এসব হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়। পাল্টা জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় ভারতীয় বাহিনী।

সরকার আরও জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের পর তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। এসব ধ্বংসাবশেষ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণের অভিযোগের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হবে।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। এর জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ৯টি শহরে হামলা চালায়। এতে ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয় বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এনডিটিভি জানায়, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংসে ইসরায়েলের তৈরি হারপি ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে সেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। দিনে বা রাতে, দীর্ঘক্ষণ ধরে মিশন চালাতে সক্ষম এই ড্রোন প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে।

আর রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ৬০০ কিমি দূর থেকে টার্গেট শনাক্ত করতে এবং ৪০০ কিমির মধ্যে তা ভূপাতিত করতে সক্ষম। ভারত ৩৫ হাজার কোটি টাকার চুক্তিতে এই সিস্টেমের ৫টি স্কোয়াড্রন কিনেছে। ইতোমধ্যে ৩টি স্কোয়াড্রন ভারতীয় সীমান্তে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X