কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

ড্রোন। ছবি : সংগৃহীত
ড্রোন। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আবারও ভারতীয় ড্রোন হামলা হয়েছে। তবে সেটি সফল হয়নি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করে সেনাবাহিনী।

শুক্রবার (৯ মে) জিওটিভি নিউজের প্রতিবেদনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনার সময় উল্লেখ করা হয়নি।

এবারের ড্রোনটি বাহাওয়ালনগরে ভূপাতিত করা হয়। মঙ্গলবার (৬ মে) এ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়।

তথ্যমন্ত্রী তারার বলেন, পাকিস্তান আরেকটি ভারতীয় হারোপ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। বাহাওয়ালনগরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে। আমাদের সেনারা যে কোনো আগ্রাসন রুখে দিতে সদা প্রস্তুত।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দেশটির অন্তত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।

আইএসপিআর আরও দাবি করেছে, গত ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের ৫টি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন এবং সেনাসদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X