কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে ভারতীয় সেনারা। ছবি : সংগৃহীত
মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে ভারতীয় সেনারা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারতে কোনো হামলা করা হয়নি। দেশটি ড্রোন হামলার যে অভিযোগ করতে তা ‘ভিত্তিহীন’।

শুক্রবার (৯ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে দুই দফা ভারতের দাবি উড়িয়ে দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত-শাসিত কাশ্মীরের জম্মুতে হামলা চালানোর কথা অস্বীকার করে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন। পরে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তারার আবারও হামলার অভিযোগ নাকচ করে দেন। তিনি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তারার বলেন, আমি একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও দেখেছি। যেখানে একটি ড্রোন দেখানো হয়েছে। যা সম্পূর্ণ অক্ষত এবং আঘাতের চিহ্নহীন অবস্থায় মাটিতে পড়ে আছে। এর ভিত্তিতে আমি মনে করি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আরোপিত অভিযোগগুলো ভিত্তিহীন।

অপরদিকে এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার রাতে প্রচার করে, রাতে ভারতে পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। পর পর বিস্ফোরণের কেঁপে উঠে ভারত। রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘একটি বিশাল বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে। এরপরে একটি সংক্ষিপ্ত নীরবতা। এরপর প্রায় এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। এসময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X