কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হাতে রাফাল ধ্বংস নিয়ে মুখ খুলল ফ্রান্স

রাফাল যুদ্ধবিমান যা ধ্বংস হয়েছে বলে প্রচারিত একটি ছবি। ছবি : সংগৃহীত
রাফাল যুদ্ধবিমান যা ধ্বংস হয়েছে বলে প্রচারিত একটি ছবি। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে।

পাকিস্তানের দাবি, তারা ভারতীয় বিমানবাহিনীর গর্ব ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই দাবি অস্বীকার করে ভারত। এমনকি ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ মুছে ফেলে। ফলে আসলেই ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কি না তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

তবে এর মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে, আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল।

সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানান, শুধু একটি নয়, আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা—সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমান ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তার ধ্বংসাবশেষে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি যে রাফাল জেটের অংশ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। রাফাল জেটের নির্মাতা দাসো অ্যাভিয়েশন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, রাফাল একটি ১০ টন ওজনের, টুইন-ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান। এটি ৩০ মিমি কামান, এয়ার-টু-এয়ার মিসাইল, লেজার-নির্দেশিত বোমা ও ক্রুজ মিসাইলে সজ্জিত।

ভারত তার বিমানবাহিনীর জন্য মোট ৩৬টি রাফাল জেট কিনেছিল ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে। এই ঘটনার আগে পর্যন্ত এগুলোর কোনোটি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি। পাকিস্তানের হামলায় রাফাল ধ্বংসের ঘটনা ফরাসি গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করণেও দেশটির সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X