মাসুদ রানা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

বন্ধুকে হত্যায় অর্ধ লাখ টাকার চুক্তি

৭ জনের বিরুদ্ধে চার্জশিট
হত্যাকাণ্ডের শিকার শাওন।
হত্যাকাণ্ডের শিকার শাওন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দুই বন্ধু শাওন ও শুভ হোসেন। ঘটনার চার থেকে পাঁচ দিন আগে শুভর সঙ্গে রজবের ঝগড়া হয়। একপর্যায়ে রজবকে থাপ্পড় মারে শুভ হোসেন। পরে শুভ রজবকে জানায় সে তাকে মারতে চায়নি, শাওনের কথা মতো তাকে মেরেছে। তখন রজবের রাগ দেখে শাওনকে হত্যার পরামর্শ দেয় শুভ। শাওনকে হত্যার জন্য রজবকে ১৫ হাজার টাকাও দেয় শুভ। আর হত্যা করতে পারলে আরও ৩৫ হাজার টাকা দিতে চায়। এভাবে শাওনকে হত্যা করতে অর্ধলাখ টাকায় চুক্তি করে শুভ। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলার চার্জশিটে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগে হত্যাকাণ্ডের শিকার হন শাওন। পরদিন নিহতের ভাই শাহাদাত হোসেন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এস আই মো. ইয়াকুব হোসেন সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি রজব নিজ হাতে সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিম শাওনকে কুপিয়ে হত্যা করায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারা ও অন্য ছয় আসামি পরোক্ষভাবে হত্যায় সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৪ ধারার অপরাধ আনা হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলো মো. রজব বেপারি, নাবিল সরকার, মো. মিজানুর রহমান, জুয়েল রানা, মো. শুভ হোসেন, মো. ফজলে রাব্বি ও পারভেজ হোসেন। এদের মধ্যে রাব্বি, পারভেজ ও জুয়েল জামিনে। মিজানুর ও নাবিল পলাতক; রজব ও শুভ কারাগারে রয়েছেন।

চার্জশিটে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে রজব, শুভ, রাব্বি ও পারভেজ মীরহাজিরবাগ চৌরাস্তায় একত্রিত হয়ে বুদ্ধি-পরামর্শ করে। এরপর ভিকটিম শাওনের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। আসামি রজব ও তার সহযোগী নাবিলকে সঙ্গে নিয়ে মীরহাজিরবাগের আবু হাজী স্কুল সংলগ্ন বউ বাজারস্থ ওয়াকফ স্টেট প্রতিষ্ঠানের প্রবেশ গেটে যায়। সেখানে শাওনকে দেখতে পায় রজব। তখন শাওনের সঙ্গে পূর্বের ঝগড়ার বিষয়ের কথা তুলে ধরে। একপর্যায়ে রজব তার সঙ্গে থাকা সুইচ গিয়ার চাকু বের করে শাওনের গলার নিচের অংশে, পেটের ডান পাশে, ঘাড়ের নিচে ও হাতে কোপ দেয়। এতে শাওনের মৃত্যু হলে আসামিরা পালিয়ে যায়।

এদিকে চার্জশিটে সব আসামিকে অন্তর্ভুক্ত না করায় মামলার বাদী নারাজির জন্য আবেদন করেন। গত ২৬ নভেম্বর শুনানির দিন সময় পেছানোর আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী। আবেদনের পর আদালত আগামী ১১ ডিসেম্বর এ মামলার নারাজির শুনানির জন্য দিন ধার্য করেন।

নিহত শাওনের ভাই শাহাদাত কালবেলাকে বলেন, ‘আমার ভাই হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিলেও আমরা সন্তুষ্ট নই। যারা আমার ভাইকে ডেকে নিয়েছিল ও চাকু সরবরাহ করছিল তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য আদালতে নারাজির আবেদন করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X