কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করলেন ১৪১ জন

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করলেন ১৪১ জন

ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুটি কোর্সে অংশ নিয়ে সফলতার সঙ্গে শেষ করেছেন ১৪১ জন। গতকাল রোববার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে ৮৫ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ এবং বন্ধুপ্রতীম দেশগুলোর ২৯ জন। অন্যদিকে, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ সফলতার সঙ্গে শেষ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সফলতার সঙ্গে কোর্স শেষ করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় রাষ্ট্রপতি গভীর সন্তোষ প্রকাশ করেন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কোর্স মেম্বারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে সংগ্রাম করার জন্য সবাই আন্তরিক অনুরোধ জানান।

রাষ্ট্রপতির উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা জানান ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১০

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১১

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১২

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৩

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৪

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৫

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৬

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৭

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৮

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১৯

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

২০
X