ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ-১ আসন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের মনোনয়ন বৈধ

ঝিনাইদহ-১ আসন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের মনোনয়ন বৈধ

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।

নজরুল ইসলাম দুলালের মনোনয়নপত্র বৈধ হওয়ায় শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আমিরুল ইসলাম বাবলু জোয়ারদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পাতা, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দুলু, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী মেম্বারসহ তৃণমূলের নেতাকর্মীরা তাকে সমর্থন ও অভিনন্দন জানিয়ে নির্বাচনে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

এর আগে আলহাজ নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ-১ আসন থেকে দলীয় মনোনয়ন চান। মনোনয়ন না পেলেও দলীয় নেতাকর্মীদের দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং এলাকার ভোটারদের সমর্থন নিয়ে ৩০ নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসন থেকে সর্বশেষ বৈধ প্রার্থী আছে মোট ছয়জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X