মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

হাসপাতালে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

শেখ শাকিল।
শেখ শাকিল।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শেখ শাকিল নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি করেন নির্যাতনের শিকার কিশোরীর মা।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয়তলার সিঁড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মা ও ভাইয়ের সঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় থাকেন নির্যাতনের শিকার ওই কিশোরী। তার মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় ওই কিশোরী। পরে অভিমান ভাঙলে রাতে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কাছে আসে। এ সময় সেখানে ছিলেন ছাত্রলীগ নেতা শাকিল ও তার সহযোগীরা। আশপাশে কেউ না থাকায় তারা ওই কিশোরীকে জোর করে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয়তলার ছাদের সিঁড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেয় তারা। পরদিন হাসপাতাল থেকে চিকিৎসা নেয় ওই কিশোরী। গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে সদর থানায় মামলা করেন কিশোরীর মা।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানিয়েছেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আসার পর ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া হাসপাতালের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা বলেন, ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভারও সংগঠন নেবে না। যে অন্যায় করবে, তাকে ছাড় দেওয়া হবে না।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুজ্জামান জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় শেখ শাকিল নামে একজনকে আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X