রঞ্জন দেব
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

জর্ডান চার হাজার নারী কর্মী নিচ্ছে

প্রথম ধাপে যাচ্ছেন ৬৫১ জন
জর্ডান চার হাজার নারী কর্মী নিচ্ছে

বাংলাদেশ থেকে ৪ হাজার দক্ষ নারী কর্মী নিচ্ছে জর্ডান। এরই মধ্যে প্রথম ধাপে ৬৫১ জনকে বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট দক্ষ নারী কর্মী বাছাই করা হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তাদের সরকারিভাবে নিয়োগ দেবে দেশটি। এসব কর্মীকে মেডিকেল ফি বাবদ ১ হাজার এবং আঙুলের ছাপের জন্য ২২০ টাকা দিতে হবে। এ ছাড়া বাকি সব খরচ জর্ডানের নিয়োগকর্তারা বহন করবেন। এমনকি এসব কর্মীর কাছ থেকে নেওয়া ওই ১ হাজার ২২০ টাকাও সে দেশে কাজ শুরুর পর ফেরত দেবেন নিয়োগকর্তারা।

জানা গেছে, প্রথম ধাপে দেশটির ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেলস গার্মেন্ট কোম্পানির মেশিন অপারেটর পদে ৩০০, গ্যালাক্সি অ্যাপারেলস গার্মেন্টে মেশিন অপারেটর পদে ১০১, জিয়া অ্যাপারেলস গার্মেন্টে মেশিন অপারেটর পদে ১০০, এম অ্যান্ড কে আশরাফ ট্রেডিং গার্মেন্টে মেশিন অপারেটর পদে ১০০ এবং নিডেল ক্রাফট গার্মেন্টে সুইং মেশিন অপারেটর পদে ৫০ জন কর্মী নিয়োগ দেবে। প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে কোম্পানি চাইলে কর্মীদের কাজের মেয়াদ নবায়ন করবে।

কর্মীদের দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। মাসে তারা ১২৫ দিনার বেতন পাবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৩৩৩ টাকা। পাশাপাশি কর্মীদের থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানি। চাকরিতে যোগদান করতে যাওয়ার এবং তিন বছর পর দেশে ফিরে আসার সময় বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা।

২০ থেকে ৩৬ বছর বয়সী দক্ষ নারীদের আবেদনের ভিত্তিতে গত ১২ ও ১৩ জানুয়ারি মিরপুর দারুসসালাম রোডে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ বিষয়ে বোয়েসেলের ব্যবসা ও উন্নয়ন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) নোমান চৌধুরী কালবেলাকে বলেন, জর্ডানে দক্ষ নারীদের জন্য বিশাল বাজার তৈরি হয়েছে। আমাদের দেশ থেকে তারা ৪ হাজারের বেশি কর্মী নেবে। আমরা ইতোমধ্যে সাড়ে ৬০০ দক্ষ কর্মী বাছাই করেছি। তাদের তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী দেশটি

ভিসা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X