বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে ঠান্ডায় জেলের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় বিলে মাছ ধরতে গিয়ে শাহ আলম (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সোনাতলা পৌর এলাকার গোপাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই গ্রামের মৃত ধলু শেখের ছেলে।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে শাহ আলম তীব্র শীতকে উপেক্ষা করে পাশের গোপাইবিলে জাল নিয়ে মাছ ধরতে যান। ওই বিলে মাছ ধরার একপর্যায়ে প্রচন্ড ঠান্ডায় তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তার মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঠান্ডার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহ আলমের মৃত্যু হয়েছে।

এদিকে বগুড়ার আবহাওয়া অফিসের ওয়ারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমতে পারে এবং এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১০

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১১

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১২

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৩

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৬

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৭

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

২০
X