ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

সরাইলে প্রতিমা ভাঙচুর আটক ১

সরাইলে প্রতিমা ভাঙচুর আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামত দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয়দের সহযোগিতায় খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। আটক খলিলুর রহমান নাসিরনগর উপজেলার চটিপাড়া গ্রামের বাসিন্দা।

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাতে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, রাতে হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই খলিলুর মন্দিরের প্রতিমা ভাঙচুর করতে থাকে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, খলিলুর নিয়ামতপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। নৌকায় কিছু লোকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জেরে খলিলুর দুর্গা মন্দিরে গিয়ে ৫-৬টি প্রতিমা ভাঙচুর করে। পুলিশ হামলাকারী খলিলুরকে আটক করেছে। এ ঘটনায় নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বাদী হয়ে সরাইল থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X