কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

পূর্বশত্রুতার জেরে মোহাম্মদপুরে আ.লীগ নেতা কামাল হত্যা

জড়িতদের ধরতে চলছে অভিযান
পূর্বশত্রুতার জেরে মোহাম্মদপুরে আ.লীগ নেতা কামাল হত্যা

পূর্বশত্রুতার জেরে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এরই মধ্যে হামলাকারীদের ধরতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে কামাল আহমেদের ওপর হামলা হয়। মোহাম্মদপুরের কাটাসুর তিন নম্বর সড়কে বাসার সামনে লুডু খেলা অবস্থায় মাস্ক পরিহিত চার থেকে পাঁচজন যুবক এসে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত কামালকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ডের (সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সবশেষ তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। ইট-বালু ব্যবসা রয়েছে তার।

গতকাল মঙ্গলবার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের সামনে গিয়ে দেখা যায়, ছেলের শোকে বাকরুদ্ধ বাবা আলম চান। তাকে ঘিরে রয়েছেন অন্য স্বজনরা। সবাই মরদেহের অপেক্ষায়। স্বজনরা বলছেন, কামালের কোনো শত্রু ছিল না।

চার ভাইবোনের মধ্যে কামাল আহমেদ সবার বড়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে কাটাসুর এলাকার তিন নম্বর রোডে বাস করতেন। কামালের বাবা আলম চান বলেন, আমার ছেলের সঙ্গে কারও বিরোধ নেই। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটাই তো বুঝতে পারছি না। সে আমার ইট-বালুর ব্যবসা দেখাশোনা করত। সে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতেও ছিল। রাজনৈতিক পদ-পদবি নিয়ে তার কোনো প্রতিপক্ষ ছিল না।

সোমবার রাতে হামলার সময় কামালের সঙ্গে ছিলেন অটোরিকশাচালক আবুল হোসেন। তিনি বলেন, ‘আমি আর কামাল ভাই বাসার সামনে বসে লুডু খেলছিলাম। হঠাৎ চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র হাতে দৌড়ে আসে। সবার মুখেই মাস্ক ছিল। সে কারণে তাদের চিনতে পারিনি। অস্ত্র হাতে দৌড়ে আসতে দেখে আমরাও দৌড় দিই। এরই মধ্যে কামাল ভাইয়ের ওপর হামলা করে তারা। হামলাকারীরা চলে যাওয়ার পর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কামাল ভাইকে মৃত ঘোষণা করেন।’

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কামালের বাম হাত, ডান হাত ও বাম পায়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

আসামিদের ধরতে অভিযান চলছে জানিয়ে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, পরিবার কাউকে সন্দেহ করছে না। তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে কাজ করছি। এখন পর্যন্ত তথ্যে পূর্বশত্রুতা বলে মনে হচ্ছে। আমাদের একাধিক টিম জড়িতদের ধরতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১০

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১১

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১২

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৩

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

১৪

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল

১৫

দোয়ারাবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে

১৮

বগুড়ায় যাচ্ছেন নাহিদ-পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১৯

দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি

২০
X