কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাভেল পাস পেয়েছেন সালাহউদ্দিন

ট্রাভেল পাস পেয়েছেন সালাহউদ্দিন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য ট্রাভেল পাস (ভ্রমণ অনুমোদন) পেয়েছেন। গত সোমবার রাতে তাকে ওই পাস দেওয়া হয়। ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে দেশে ফিরতে হবে তাকে। শারীরিক চেকআপের পর অল্পদিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে তার। গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে কালবেলাকে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ মিশন থেকে ট্রাভেল পাস পেয়েছি। এটি ৮ জুন ইস্যু করা হয়েছে। এখন দেশে ফেরার পথ খুলল। ওই দিনই সালাহউদ্দিন দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার আবেদন গ্রহণ করার কথা জানান। তবে ভারতে আরও কিছু আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরতে পারবেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ফেরার আগে শারীরিক চেকআপ করিয়ে নিতে চাই। সেজন্য দিল্লি যেতে হবে। তাই কবে ফিরব এখনই বলতে পারছি না। ডাক্তার দেখানোর পর সময়সূচি ঠিক করতে পারব। তিনি আরও জানান, দেশে যাওয়ার প্রতীক্ষায় আছি। কিন্তু দেশে ফিরে কী অবস্থায় পড়ব, তা নিয়ে শঙ্কায় আছি। তাই চিকিৎসা নিয়েই ফিরতে চাই। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন কি না জানতে চাইলে বলেন, সেটা সরকারের ওপর নির্ভর করছে। সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন। গত পাঁচ বছর আদালতের অনুমতি ছাড়া শিলংয়ের বাইরে যেতে পারেননি। তাই চিকিৎসার ফলোআপও করানো সম্ভব হয়নি। ২০১৬ ও ২০১৭ সালে তার কিডনি ও ঘাড়ে দুটি অস্ত্রোপচার হয়। এরও আগে বাংলাদেশে তার হার্টে তিনটি রিং বসানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X