কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

কবর ঘিরে চায়ের দোকান চলছে ৭২ বছর

আহমেদাবাদের লাল দরওয়াজা এলাকায় দোকানটির অবস্থান। এর নাম লাকি টি স্টল
কবর ঘিরে চায়ের দোকান চলছে ৭২ বছর

কবরের পাশে আপনাকে কোনো খাবার খেতে বা পানীয় পান করতে বলা হলে প্রতিক্রিয়া কী হবে? এমন প্রশ্নে হতবাক হবেন বা অস্বস্তি কাজ করবে—এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের গুজরাটের আহমেদাবাদে রয়েছে এমন এক চায়ের দোকান, যার মধ্যে আছে মানুষের কবর। অবাক করা তথ্য হলো, এ দোকানে এসব কবরের পাশেই নির্দ্বিধায় চা পান, খাবার খাওয়া চলছে ৭২ বছর ধরে।

আহমেদাবাদের লাল দরওয়াজা এলাকায় দোকানটির অবস্থান। এর নাম লাকি টি স্টল। এখানে নাকি প্রায়ই আসতেন বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। গত এপ্রিলে দোকানটির ইন্টেরিয়র নিয়ে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন এক ফুড ভ্লগার। ওই পোস্টে দোকানের সংক্ষিপ্ত একটি ইতিহাসও যুক্ত করা হয়।

এতে লেখা হয়, রেস্তোরাঁ মালিক কৃষ্ণান কুট্টি জায়গাটি কেনার সময় জানতেন না সেখানে কবর রয়েছে। তবে জানার পরও তিনি সেখানে রেস্তোরাঁ বানানোর পরিকল্পনা থেকে সরে আসেননি। কবরগুলোও সরানো হয়নি জায়গা থেকে, ঘিরে রাখা হয় লোহার বেষ্টনী দিয়ে। কবরের চারপাশে তৈরি করা হয় বসার জায়গা। প্রতিদিন সকালে কবরগুলো পরিষ্কার করা হয় এবং দেওয়া হয় ফুল। ধীরে ধীরে দোকানটি শহরে সময় কাটানোর জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

ভিডিও শেয়ার করার পর থেকেই নেটিজেনরা বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, আমি ওই জায়গায় অনেকবার গিয়েছি। এটা অন্য রেস্তোরাঁর মতোই। কেউ সেখানে কবরগুলো দেখেও না। অন্যজন লিখেছেন, মৃতদের সম্মান দেখানোর পন্থা এমন নয়। সূত্র: এবিপি লাইভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X