লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
মাইলস্টোন ট্র্যাজেডি

‘ছেলেকে সবসময় আইনস্টাইন বলে ডাকতাম’

‘ছেলেকে সবসময় আইনস্টাইন বলে ডাকতাম’

‘আমার ছেলে খুবই ব্রিলিয়ান্ট ছিল। ক্লাসে সে প্রথম হতো। এত সুন্দর, এত স্মার্ট ছিল। আমার ছেলেরে আমি সবসময় আইনস্টাইন বলে ডাকতাম। আমি তো কখনো দুষ্টুমি করেও মিথ্যা কথা বলি নাই। আমার সঙ্গে কেন এমন হলো।’

দাফনের জন্য ছেলের লাশ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে নিয়ে স্থানীয় বন্ধুদের জড়িয়ে এভাবেই বিলাপ করছিলেন শায়ানের বাবা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ছিল শায়ান ইউসুফ (১৪)। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক।

সোমবার বিমান দুর্ঘটনার পর রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শায়ান। শায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে নামাজের জানাজা শেষে তার দাদা ডা. মাকসুদুর রহমানের কবরের পাশে শায়ানকে দাফন করা হয়েছে।

ঝলসানো শরীর ও কাঁধে ব্যাগ নিয়ে দুর্ঘটনাস্থল থেকে হেঁটে বেরিয়ে আসা শিক্ষার্থীটি শায়ান বলে জানিয়েছেন তার চাচা মিজানুর রহমান। তিনি বলেন, ঝলসানো শরীর ও কাঁধে ব্যাগ নিয়ে শায়ান ঘটনাস্থল থেকে নিজেই বের হয়ে আসে। পরে তার বাবা-মা শনাক্ত করেছে। সে-ই প্রথম বের হয়ে এসেছে ভিডিওতে দেখেছি।

সরেজমিন বশিকপুরের ওই বাড়িতে দেখা যায়, দুপুর পৌনে ১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি শায়ানের মরদেহ নিয়ে পৌঁছায়। এ সময় বিভিন্ন নামে ডেকে ডেকে নাতি শায়ানের জন্য বিলাপ করছেন তার দাদি। বাড়ির উঠানে জড়ো স্বজন ও প্রতিবেশীরা।

শায়ানের বাবার ঘনিষ্ঠ বন্ধু প্রতিবেশী মিজানুর রহমান বলেন, একমাত্র ছেলেকে নিয়ে আমার বন্ধুর স্বপ্ন ছিল অনেক বড়। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে শায়ানকে আমেরিকায় পাঠানোর স্বপ্ন ছিল পরিবারের। সেই স্বপ্ন আর পূরণ হলো না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১১

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১২

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৩

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৪

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৬

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৮

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৯

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

২০
X