সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জে সমাবেশে মির্জা ফখরুল

শেখ হাসিনার অধীনে ভোট হবে না, চুরি হবে

সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে শুক্রবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে শুক্রবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

শেখ হাসিনার অধীনে ভোট হবে না, চুরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কোনো ভোট চুরি বরদাশত করব না। পরিষ্কার কথা, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। তার আগে আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেওয়া সব সাজা বাতিল করতে হবে, ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া সাজা বহালের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ বাদ যায় না আওয়ামী লীগের নির্যাতন থেকে। আলেম-ওলামারা বাদ যান না, শিক্ষকরা বাদ যান না। সবাইকে নির্যাতন করে

জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায় তারা। আজ অনেকের চোখ অন্ধ হয়ে গেছে, পা পঙ্গু হয়ে গেছে। এভাবে অত্যাচার-নির্যাতন করেও বিএনপিকে রাখতে পারেনি। তিনি বলেন, অত্যাচার, নির্যাতন, গুম, গুলি এবং জোর করে ক্ষমতায় বসে আছে। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। নির্বাচন দিতে ভয় পায়, আমরা বলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তারা দিতে চায় না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচনে ভোট দিতে দেয়নি। ১৪ সালের নির্বাচন ভোট ছাড়াই ১৫৪ জন নির্বাচিত হয়। আর ১৮ সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়। আজ আমেরিকা সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আর গায়ে খুব লাগছে। তুমি ভোট চুরি করবা তাতে কিছু যায় আসে না, দিনের ভোট রাতে করলে যায় আসে না। এ নিয়ে কথা বললে গায়ে লাগে।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে মামলা হাইকোর্ট খালাস দিয়েছিল, সেই মামলা নতুন করে চালু করে ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজা বহাল রাখা হয়েছে। অথচ এ মামলায় মহিউদ্দিন খান আলমগীর, মোফাজ্জল হোসেন মায়ার জেল হয়ে গিয়েছিল। তারা খালাস পেয়ে এমপিশিপ-মন্ত্রীশিপ চালাচ্ছে। একই মামলায় ইকবাল হাসান মাহমুদকে আবার নতুন করে শাস্তি বহাল করেছে। এই মিথ্যা রায় আমরা মানি না।

জেলা বিএনপির আয়োজনে সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X