কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ
ইআইইউ প্রতিবেদন

২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে শীর্ষ ২০ অর্থনীতির দেশ

এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রতীকী ছবি
এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রতীকী ছবি

২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির একটি হবে। বাংলাদেশের সঙ্গে এ তালিকায় স্থান পাবে ইন্দোনেশিয়াও। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনটি বলছে, বাংলাদেশের বাজারের আকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে সম্ভাবনাময় খাত হিসেবে ইলেকট্রনিক ভোগ্যপণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, টেলিযোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি ও গাড়ির কথা বলা হয়েছে।

প্রতিবেদনটি করা হয়েছে মূলত চীনের বিনিয়োগকারীদের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কোন দেশগুলো আকর্ষণীয় গন্তব্য হতে পারে, তার সম্ভাবনার নিরিখে। সে হিসেবে চীনের বিনিয়োগকারীদের কাছে যে দেশগুলো সবচেয়ে আকর্ষণীয় হতে পারে, সে তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বাদশ। এর আগে ২০১৩ সালেও এমন একটি র্যাঙ্কিং করা হয়েছিল, যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৫২তম।

এই ক্রমতালিকার একটি উপবিভাগ বাজার সম্প্রসারণমূলক বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। সেই হিসেবে প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়া। আর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এরপর রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, মিশর, ভারত ও তানজানিয়া।

যেসব দেশে বিনিয়োগের সুযোগ বেশি এবং ঝুঁকি কম—এ উপবিভাগে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। এরপর আছে যথাক্রমে কম্বোডিয়া, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইসরায়েল।

সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উন্নয়নমূলক বিনিয়োগের হিসাবে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। এ তালিকায় প্রথমে আছে সিঙ্গাপুর; এরপর আছে যথাক্রমে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মেক্সিকো, মিশর।

এ ছাড়া বিনিয়োগের যেসব গন্তব্য দেশের সুযোগ সবচেয়ে বেশি, সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। এ তালিকায় সবার ওপরে আছে ভারত; এরপর আছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, রাশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও তাইওয়ান।

বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকে এদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠীর আকার পাঁচ কোটি ছাড়িয়ে যাবে। তাই অনেক দেশের বিনিয়োগকারীরাই এ বাজার ধরতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১২

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৪

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৫

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১৭

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১৮

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

১৯

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

২০
X