কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
শান্তি সমাবেশে ওবায়দুল কাদের

বাইডেনের সেলফি দেখে ঘুম হারাম বিএনপির

বাইডেনের সেলফি দেখে ঘুম হারাম বিএনপির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সেলফি বিএনপির ভালো লাগেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আটলান্টিকের ওপারে হোয়াইট হাউস থেকে নিষেধাজ্ঞা দেবে এ আশায় ছিল বিএনপি। কিন্তু কী দেখা গেল? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে জি-২০ সম্মেলনে নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, (প্রধানমন্ত্রীকন্যা) পুতুলও সঙ্গে ছিলেন। বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাদযাত্রা। বিএনপিকে কেবলই পেছনের দিকে যেতে হচ্ছে। বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন কেমন করে? এসব ভালো লাগেনি বিএনপির। সেলফি দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আজকের পদযাত্রায় জনগণ নেই, জনগণ বিএনপির সঙ্গে নেই। বাংলাদেশ বৃহৎ শক্তির শক্তিকেন্দ্র। এ বলয় বন্ধুত্বের বলয়, এখানে কোনো শত্রুতা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এখন কী খবর? সিঙ্গাপুর থেকে শলাপরামর্শ নিয়ে এসেছেন, সেই আন্দোলন এখন ভুয়া। ২১ দফা, একদফা, ২৭ দফা, বিএনপির আন্দোলন ভুয়া। কোনো জনসমর্থন নেই।

আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি তলে তলে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের একটি খবর দিই, বিএনপি ওপরে ওপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২-৩ জন প্রার্থী, যার যত টাকা, লন্ডনে পাঠাচ্ছেন। আর মনোনয়নের জন্য লন্ডনে পাড়ি জমাচ্ছেন। বিএনপি নির্বাচনে না এলে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কী করে? নির্বাচন না করলে তারেক রহমান টাকা পাবে কই!

দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X