কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিজ্ঞান

মস্তিষ্কের সংকেত অনুকরণে কৃত্রিম নিউরন

মস্তিষ্কের সংকেত অনুকরণে কৃত্রিম নিউরন

মস্তিষ্কের কোষের জটিল ইলেকট্রোকেমিক্যাল কার্যক্রম নকল করতে সক্ষম কৃত্রিম নিউরন তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউএসসি ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও স্কুল অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের বিজ্ঞানীরা। এ উদ্ভাবন চিপ প্রযুক্তিতে বড় ধরনের বিপ্লব আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ এতে চিপ হবে আরও ছোট, শক্তি খরচ হবে উল্লেখযোগ্যভাবে কম, আর কম্পিউটিং ক্ষমতা হবে আরও উন্নত।

এই কৃত্রিম নিউরনচালিত চিপ প্রচলিত সিলিকনভিত্তিক প্রসেসর বা নিউরোমরফিক ডিভাইসের মতো নয়। বরং এটি মস্তিষ্কের নিউরোকেমিক্যাল কাজের ধরণ অনুকরণ করে, ফলে প্রচলিত প্রযুক্তির পরিপূরক হিসেবে কাজ করবে। বর্তমানে আধুনিক ইলেকট্রনিক ডিভাইসে সিলিকনভিত্তিক চিপই প্রধান শক্তি-উৎস। তবে নতুন প্রযুক্তিতে ডিফিউসিভ ডিভাইস ব্যবহার করে নিউরনের আচরণ ফের সৃষ্টি করা সম্ভব হয়েছে।

বিজ্ঞানীরা রৌপ্য আয়ন সমৃদ্ধ অক্সাইড ব্যবহার করে এ কৃত্রিম নিউরনে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করেছেন। এটি বৈদ্যুতিক ও রাসায়নিক উভয় সংকেত ব্যবহার করে-মানব মস্তিষ্কের নিউরনের মতো। মস্তিষ্কে যেমন পটাশিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়াম আয়ন সিগন্যালিংয়ে ভূমিকা রাখে, তেমনি এই আয়নভিত্তিক মডেলে ট্রানজিস্টরের মাধ্যমেই সংকেত তৈরি করা সম্ভব হয়েছে।

ইউএসসির কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জোশুয়া ইয়াং বলেন, যদিও কৃত্রিম সিনাপ্স ও নিউরনের আয়ন প্রাকৃতিক আয়নের মতো একদমই নয়, তবে তাদের গতি ও গতিশীলতা নিয়ন্ত্রণের প্রযুক্তি বাস্তব নিউরনের খুব কাছাকাছি। রৌপ্য আয়ন সহজে ছড়িয়ে পড়ে এবং জীববৈজ্ঞানিক ব্যবস্থার মতো ডায়নামিক আচরণ তৈরি করতে পারে।

এ উদ্ভাবন ভবিষ্যতের মস্তিষ্ক-অনুকরণী কম্পিউটিং সিস্টেম, স্মার্ট রোবট, আরও শক্তিশালী এআই ও আল্ট্রা–এফিসিয়েন্ট ডিভাইস তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: টেক এক্সপ্লোর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X