ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ
ক্রিকেট

পন্টিংকে ধরা হলো না মুশফিকের

পন্টিংকে ধরা হলো না মুশফিকের

মুমিনুল হক আউট হয়ে গেলেন। সেঞ্চুরিটা পাওয়া হলো না তার। আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন তিনি। তখনো উইকেটে দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। ফিফটি ছুঁয়েছেন; সেঞ্চুরিও পেতে পারতেন আরেকটা। ঠিক তখনই নতুন ব্যাটার হিসেবে আর কেউ তো এলোই না। উল্টো ড্রেসিংরুমের দরজায় দাঁড়িয়ে ইনিংস ঘোষণার ডাক দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুলের পরই মাঠ ছাড়েন ৫৩ রানে অপরাজিত মুশফিক। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশে বসার সুযোগ থাকলেও সেটা আর নেওয়া হয়নি তার। দলকেই এগিয়ে রাখলেন আরও একবার।

শততম টেস্ট ঘিরে মুশফিক বন্দনা চলছেই। ব্যাটেও দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন। সেই ছন্দ টেনে নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসেও। ফিফটি পেরোনোর পর তার সামনে ছিল আরেকটি সেঞ্চুরি ছোঁয়ার সুযোগ। শততম টেস্টে সেঞ্চুরি পাওয়া ১১ ক্রিকেটারের মধ্যে দুই ইনিংসেই তিন অঙ্ক পেরোনো ইনিংস খেলা ব্যাটার একমাত্র পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে বসতে পারবেন কি মুশফিক—সে প্রশ্ন যখন উঁকি দিচ্ছিল, তখন বিষয়টি মীমাংসিতই হলো নাজমুলের ইনিংস ঘোষণার সিদ্ধান্তে।

টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন তখন। বাংলাদেশের লিড এরই মধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে। উইকেটে মুমিনুল ও মুশফিক। সেঞ্চুরির কাছাকাছি থাকা মুমিনুলকে সময় দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৮৭ রানে থামার পর আর ইনিংস দীর্ঘায়িত করেনি দল। মুশফিককেও তাই ফিফটিতেই সন্তুষ্ট থাকতে হলো। সিদ্ধান্তটা কীভাবে নেওয়া, সেটা ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘এটা একটা টিম গেম, ব্যক্তিগত চিন্তা করে না। যদিও আমি মনে করি যে, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটাও হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল (ইনিংসে) যে, আমাদের এরই মধ্যে ৫০০ রান হয়ে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, আয়ারল্যান্ডের ১০টি উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল সম্ভব।’ এমন ভাবনা থেকে ইনিংস ঘোষণা বলে জানান তিনি। তবে সময় বাড়ালেও খুব বেশি সমস্যা হতো না মনে করেন অনেকেই। আশরাফুলও এর সঙ্গে দ্বিমত নন, তবে তার কাছে স্পিরিট অব ক্রিকেটটাও এখানে গুরুত্বপূর্ণ, ‘হ্যাঁ, আপনি চাইলে আরও এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো বা এ কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না…যেহেতু মুমিনুল কাছাকাছি ছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সে করতে পারেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X