কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় এক সিনেমার দৃশ্য, বিয়ে হওয়ার ঠিক আগ মুহুর্তে পুরো বাড়িতে আগুন লেগে সমস্ত শরীর ঝলসে যায় নববধূর। অতঃপর হাসপাতালে নায়ক বিয়ে করে নেন নায়িকাকে। সিনেমার সেই আবেগঘন, অবিশ্বাস্য গল্প ঠিক সেটাই যেন এবার বাস্তবে রূপ নিয়েছে।

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। শুধু শুভক্ষণটুকুই বাকি। কিন্তু সেই মুহূর্ত আসার আগেই ঘটলো চরম বিপর্যয়। বিয়ের মঞ্চে উপস্থিত হওয়ার আগে নববধূ যাচ্ছিলেন মেকআপ করতে। আর ঠিক তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মারাত্মক আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিয়ে নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন হবু স্বামী সবাইকে অবাক করে দিয়ে এক সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালে গিয়েই বিয়ে করে নেন তার আহত জীবনসঙ্গিনীকে!

গেল শুক্রবার ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের থাম্বলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও, সেই বিয়ে হয় লেক সোর হাসপাতালে। সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানিয়েছে, নববধূ যখন কুমারাকুমে তার বিয়ের মেকআপ নিতে যাচ্ছিলেন, তখনই তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আঘাত বড় হওয়ায় তাকে জরুরি চিকিৎসা দিতে হয়।

কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল বিয়ের তারিখ। তাই হবু স্বামী নববধূর প্রতি সম্মান রেখে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসক, নার্স এবং পরিবারের কাছের লোকদের উপস্থিতিতে, হাসপাতালের বেডেই তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। হাসপাতালে বিয়ে হলেও দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নববধূ পুরোপুরি সুস্থ হয়ে গেলে সম্পূর্ণ ঐতিহ্য অনুযায়ী আবারও বিয়ের আয়োজন করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X