কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পরে রাতে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানান তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। উনার চেস্টে ইনফেকশন হয়েছে। যেহেতু উনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল, উনার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানো আছে এবং হার্টে রিংও পরানো হয়েছিল। তারপরেও উনার মাইটেরোস্টেনোসিস নামক একটি কন্ডিশন আছে। সেজন্য চেস্টে ইনফেকশন হওয়াতে উনার হার্ট এবং ফুসফুস দুটো একই সাথে আক্রান্ত হওয়ায় খুব রেসপেটরি ডিস্ট্রেস হচ্ছিল। এ অবস্থায় উনাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করা দরকার, সেগুলো করা হয়েছে।’

খালেদা জিয়াকে কত দিন হাসপাতালে থাকতে হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, যে চিকিৎসা শুরু হয়েছে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রেজাল্ট কী আসে এবং এর পরবর্তীতে ম্যাডাম কী ধরনের রেসপন্ড করেন, তার ওপর নির্ভর করবে উনাকে কতদিন হাসপাতালে থাকতে হবে।

এর আগে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X