কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

সন্তানকে বশে আনাতে ‘জিনের’ কাছে ৩৫ লাখ টাকা খোয়ালেন নারী

সন্তানকে বশে আনাতে ‘জিনের’ কাছে ৩৫ লাখ টাকা খোয়ালেন নারী

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারীকে তার সন্তানের অবাধ্য আচরণ নিয়ন্ত্রণের নামে ভয়ভীতি দেখিয়ে ৩৫ লাখ টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাজধানীর জিগাতলা ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে এবং বৃহস্পতিবার ভোরে যশোরের চৌগাছা থানার যাত্রাপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. রাকিব মাতব্বর, মো. আলাউদ্দিন ব্যাপারী, মো. মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, মো. ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ আগস্ট এলিফ্যান্ট রোডের ভাড়া বাসায় বসে ‘কোরআনিক শিফা’ নামের ফেসবুক পেজে ‘অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়’ শিরোনামের একটি ভিডিও চোখে পড়ে ভুক্তভোগী নারীর। পরে ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করলে নিজের পরিচয় ‘তান্ত্রিক’ বলে দাবি করে এক ব্যক্তি জানান—জিনের সাহায্যে সন্তানের সব সমস্যা দূর করে দেওয়া হবে।

শুরুতেই বিভিন্ন আচার-অনুষ্ঠানের সরঞ্জাম কেনার নাম করে ৫ হাজার ৫০০ টাকা বিকাশে নেন প্রতারক। এরপর হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’ চলার কথিত ছবি পাঠিয়ে তাকে আরও বিশ্বাস করানো হয়। পরদিন চক্রের আরেক সদস্য জিনের পরিচয়ে কথা বলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভয় সৃষ্টি করেন এবং সমাধানের জন্য ৪৯ হাজার টাকা দাবি করেন। সন্তানের নিরাপত্তার কথা ভেবে ওই নারী টাকা পরিশোধ করেন। এরপর ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

একপর্যায়ে নিজের সঙ্গে প্রতারণা হচ্ছে বুঝতে পেরে নারীটি নিউমার্কেট থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এজাহার গ্রহণের পর এসআই মো. ফিরোজ আহম্মেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত চক্রের ওই ছয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জব্দ করা মোবাইল ফোনসহ অন্যান্য আলামত পরীক্ষা করে চক্রটির নেটওয়ার্ক ও আরও সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X