কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে কটূক্তি, তিতুমীরের সেই শিক্ষার্থী রিমান্ডে

আদালতে তোলা হয় আসামিকে। ছবি : কালবেলা
আদালতে তোলা হয় আসামিকে। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তিনি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থী।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গত ২৬ নভেম্বর ক্যাম্পাস থেকে বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। মামলা দায়েরের পর ২৭ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই কামাল হোসেন তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।

শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, গত ৬ মাসে দেশে যত ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে, ১৫ বছরেও তা ঘটেনি। এর কারণ একটায় ফ্যাসিজম ফিরিয়ে আনা। দেশে দাঙ্গা, বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আবার আন্দোল করে রাস্তায় নামানো। কে ঘটনা ঘটিয়েছে, কলকাঠি কে নাড়ছে তা জানার জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

বিশ্বজিৎ চন্দ্র বর্মনের পক্ষে তার আইনজীবী গুলজার হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, এ মামলার বাদীর সঙ্গে একটা মেয়েকে নিয়ে বিশ্বজিতের দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনা নিয়ে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিশ্বজিৎ ফারিয়া আক্তার নামে একটি ফেসবুক আইডি খোলে। সেখানে মহানবীতে নিয়ে কটূক্তি করে। তিতুমীর কলেজের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির ২২ নভেম্বর ক্যাম্পাসে বসে মহানবী কটূক্তির বিষয়টি দেখে। শাহ মোহাম্মদ নামক ফেসবুক আইডির সঙ্গে চ্যাটিংকালেও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে। পরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আইডির মালিককে খুঁজতে থাকে। আফিফ নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর ম্যাসেঞ্জার থেকে ফারিয়া আক্তার আইডিতে ভিডিও কল দিলে বিশ্বজিৎ রিসিভ করে।

গত ২৬ নভেম্বর তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির ২৬ নভেম্বর বনানী থানায় মামলা করেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X