মাহমুদুল হাসান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৩:২১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু প্রাণ হারায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শীতের শুরুতে সাধারণত ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। বছরের এ সময়টায় তাই শিশুদের নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। পরিসংখ্যান বলছে, পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। প্রতিবছর দেশে গড়ে দুই লক্ষাধিক শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আর মৃত্যু হচ্ছে প্রায় ২৪ হাজার শিশুর। পরিবেশ ও বায়ুদূষণের ফলে প্রতিবছর এ সংখ্যা বাড়ছেই। বৈশ্বিক হিসাবে, নিউমোনিয়া আক্রান্তের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে বাংলাদেশ।

আজ রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নিউমোনিয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া প্রতিরোধ করুন, প্রতিটি শ্বাসই গুরুত্বপূর্ণ’। এ উপলক্ষে নিউমোনিয়া নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করবে।

ইউনিসেফের তথ্য বলছে, ২০০০ সালের পর থেকে বিশ্বজুড়ে নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা বেড়েছে। ২০০০-২০১৫ সাল পর্যন্ত ১৫ বছরে আগের তুলনায় ৫১ ভাগ শিশু নিউমোনিয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়া প্রতিকার ও প্রতিরোধযোগ্য। অথচ দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর বড় কারণ এ রোগ। আগের চেয়ে সচেতনতা বেড়েছে। একই সঙ্গে মৃত্যু হারও কমেছে।

চিকিৎসকরা বলছেন, ২০২৫ সালের মধ্যে এ মৃত্যুহার ৩ শতাংশে নামিয়ে আনতে হবে। তাই নিউমোনিয়ার বড় কারণ বায়ুদূষণ কমাতে হবে। একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুর যথাযথ চিকিৎসার সুযোগও তৈরি করতে হবে। সেইসঙ্গে নিউমোনিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে হবে। কারণ এখনো নিউমোনিয়ায় মৃত শিশুর ৪২ শতাংশ রক্তে অক্সিজেনের স্বল্পতা বা হাইপক্সেমিয়ায় মারা যায়।

আইসিডিডিআরবির গবেষণা বলছে, নিউমোনিয়ায় প্রতিবছর বিশ্বে প্রায় ৭ লাখ শিশুর মৃত্যু হয়, যা পাঁচ বছরের কম বয়সী শিশুদের সমস্ত মৃত্যুর ১৪ শতাংশ। বাংলাদেশে এ পরিস্থিতি আরও খারাপ। নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় দুই থেকে তিনজন শিশু মারা যায় এবং বছরে প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয়। এটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী, যা বিশ্বব্যাপী গড় থেকে বেশি।

সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ থেকে দেখা যায়, বাংলাদেশে গত পাঁচ বছরে শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ৬৫ শতাংশ থেকে ৫৫ শতাংশ কমেছে। শৈশবকালীন অপুষ্টি ১৫ শতাংশ নিউমোনিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী বলেন, নিউমোনিয়া এখনো বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান সংক্রামক কারণ।

অন্তঃসত্ত্বাদের আরএসভি ভ্যাকসিন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আরএসভি ভ্যাকসিন দেওয়া হলে তা নবজাতক শিশুদের গুরুতর নিউমোনিয়া এবং হাইপোক্সেমিয়া (রক্তে অক্সিজেনের স্বল্পতা) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১০

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১১

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১২

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৪

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৫

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৭

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৮

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

২০
X