কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:১২ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ও উম্মা উসওয়াতুন রাফিয়া। ছবি : সংগৃহীত
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ও উম্মা উসওয়াতুন রাফিয়া। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি মুখ খুলেছেন।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি হিজাবি ও নন-হিজাবি নারীদের প্রতি কিছু মানুষের দ্বিচারিতার সমালোচনা করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, ‌‘রাফিয়ার ময়মনসিংহের বাসায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জুলাই-পরবর্তী সময়ে যারা নারীদের নিয়ে চিন্তিত ছিলেন, তাদেরই দেখেছি রাফিয়ার প্রতি কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ঝাড়তে কিংবা চুপ থাকতে।’

তিনি বলেন, ‘আজকে রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পরেও কি আপনারা চুপ থাকবেন? নাকি ‘রাফিয়া হিজাবি/রাফিয়া শিবির/রাফিয়া শত্রুপক্ষ ‘ভেবে, ওর প্রতি হওয়া সকল বুলিং, হ্যারাসমেন্ট, আর আজকে ওর বাসার সামনে আগুন ও ককটেল ফোটানোকে জাস্টিফাই করবেন?’

শিক্ষক মোনামি আরও বলেন, ‘আপনারা যতবার জুলাই-এর পক্ষের শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে ভাঙতে থাকবেন, ততবার আওয়ামী স্বার্থান্বেষী ও সন্ত্রাসীরা আমাদের জন্য তথা নারীদের জন্য হুমকি হয়ে ফিরে আসবে—কখনো অনলাইনে কখনো বাস্তব জীবনে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X