মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘জীবন্ত’ জমিদারবাড়ি

নবাব আলী আমজাদ খান। সৌজন্য ছবি
নবাব আলী আমজাদ খান। সৌজন্য ছবি

সিলেটের মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পূর্বে পৃত্থিমপাশা জমিদারবাড়ির অবস্থান। সাধারণত পুরোনো আমলের জমিদারবাড়ি বলতে আমরা যেমন ধ্বংসপ্রায়, পলেস্তারা খসে যাওয়া বা ভেঙে যাওয়া বাড়ির কথা ভাবি, পৃত্থিমপাশা জমিদারবাড়ি এক্ষেত্রে একদমই আলাদা। ৩৫ একর জায়গাজুড়ে বিস্তৃত পৃত্থিমপাশা জমিদারবাড়ি আজও সাজানো-গোছানো। প্রায় ৩০০ বছর পর আজও বাড়িটির আসবাবপত্র, মসজিদের ফুলেল নকশা, ইমামবাড়া আর দিঘি মানুষকে আকৃষ্ট করে।

জমিদারি প্রথা না থাকলেও পূর্ব সিলেটের তৎকালীন জমিদার নবাব আলী আমজাদ খানের এই জমিদারবাড়িটি আজও কালের সাক্ষী হয়ে আছে সগৌরবে। সাজানো-গোছানো এ বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার ইমামবাড়া। জমিদারির পাশাপাশি এ অঞ্চলে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছে এই বাড়ি। এ ছাড়া একসময় এ বাড়িতে হাতির পিলখানা, বাঘ, হরিণ, ময়ূর ইত্যাদি ছিল।

১৪৯৯ সালে মুঘল সম্রাট আকবরের সময়কালে ইরান থেকে ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন সাকি সালামত খান। ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তার ছেলে ইসমাইল খান ১৫৫৬ সালে পৃত্থিমপাশায় আসেন। ইসমাইল খান ছিলেন ওডিশার গভর্নর। ইসমাইল খানের ছেলে শামসুদ্দিন খান। শামসুদ্দিন খানের ছেলে রবি খান, যার নামে ১৭৫৬ সালে রবিরবাজার প্রতিষ্ঠা করা হয়। রবি খানের ছেলে আলী আহমদ খান সিলেটের তৎকালীন কাজি (বিচারক) ছিলেন। নবাব আলী আহমদ খানের ছেলে নবাব আলী আমজাদ খান। তার নামেই লন্ডনের টেমস নদীর তীরে নির্মিত ঘড়ির আদলে ১৮৭৪ খ্রিষ্টাব্দে সিলেটের কিন ব্রিজের ডানপাশে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ঘড়ি ঘরটি নির্মাণ করেন পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান। এটি এখন সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত।

আমজাদ খানের দুই উত্তরাধিকারী হলেন আলী হায়দার খান ও আলী আজগর খান। তাদের আমলেই বাড়িটি দুই ভাগ হয়ে যায়। আলী হায়দার খানের দুই ছেলে আলী ছফদর খান ওরফে রাজা সাহেব ও আলী সারওয়ার খান ওরফে চুন্নু নবাব। আলী ছফদর খান ভাসানী ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অন্যজন আলী সারওয়ার খান ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭৩ সালের উপনির্বাচনে কুলাউড়া আসনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

পৃত্থিমপাশার জমিদারবাড়ির সদস্যরা শিয়া মতাবলম্বী। নবাব আলী আমজাদ খান জমিদারবাড়ির মসজিদের পাশেই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেন। মহররমের দিন ইমামবাড়াকে কেন্দ্র করে কারবালার কাহিনি বর্ণনা, শোক মিছিল ও মাতম চলে। এখনো পৃত্থিমপাশা জমিদারবাড়ি থেকে মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।

পৃত্থিমপাশা জমিদারবাড়ির জমিদারদের বর্তমান উত্তরসূরি সাবেক সংসদ সদস্য ও জমিদারবাড়ির ওয়াকফ স্টেটের যুগ্ম মোতাওয়াল্লি নওয়াব আলী আব্বাছ খান এবং তার চাচাতো ভাই নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবু। ওয়াজেদ খান বলেন, জমিদারি আমলে রাজস্ব আসত ১১ লাখ টাকা। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাড়িটি ধ্বংসের চেষ্টা চালায়। জমিদারি প্রথা বিলুপ্তির ফলে ১০০ বিঘা জমি বাদে বাকি সব সরকারের নিয়ন্ত্রণে চলে যায়।

নবাব আলী আব্বাস খান বলেন, ‘জমিদারি চলে গেলেও আগের মতোই মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। মানুষ এখনো আমাদের অনেক ভালোবাসে। বাপ-দাদারা যে সম্মান পেয়েছেন আমরা এখনো মানুষের কাছ থেকে আগের মতোই সম্মান পাচ্ছি। জমিদারবাড়ির ঐতিহ্য ও ইতিহাস ধরে রাখতে পরিবারের পক্ষ থেকে যাবতীয় স্থাপনাসহ সবকিছু নিয়মিত পরিচর্যা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১০

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১১

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১২

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৩

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৪

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৫

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৬

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৭

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৮

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৯

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

২০
X