বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

লবণ দানার চেয়ে ছোট ব্যাগ বিক্রি ৬৮ লাখে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লবণ দানার চেয়ে ছোট একটি ব্যাগ। তৈরি করা হয়েছে লুই ভিটনের জনপ্রিয় ব্যাগের আদলে। এটি সুঁইয়ের ফুটো দিয়ে বের হয়ে যাবে অবলীলায়। খালি চোখে দেখা কষ্টসাধ্য এ ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন আগে পোস্ট করে প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিসচিফ। এরপর থেকে আলোচনায় থাকা মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ নামে বিচিত্র এ ব্যাগ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৬৮ লাখ টাকায় (৬৩ হাজার ডলার)। গত বুধবার অনলাইনে হয় এ নিলাম।

আয়োজন করেছে জুপিটার নামে অনলাইনভিত্তিক নিলাম আয়োজক প্রতিষ্ঠান। হলুদ-সবুজ রঙের ব্যাগটিতে লুই ভিটনের মনোগ্রাম ‘এলভি’ ব্যবহার করা হয়েছে। ব্যাগের সঙ্গে বিক্রি হয়েছে ডিজিটাল ডিসপ্লেসহ মাইক্রোস্কোপ, যার মাধ্যমে দেখা যাবে এটি।

বিচিত্র ব্যাগটি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে মিসচিফ লিখেছিল, ব্যাগটি লবণের একটি দানার চেয়েও ছোট এবং এতটাই পাতলা যে, সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারবে। বাজারে বড়, সাধারণ আকৃতি ও ছোট হাতব্যাগ রয়েছে। তবে এটি হলো ব্যাগের আকার ছোট করার সবচেয়ে শেষ ধাপ।

মিসচিফ আগেও এমন বিচিত্র সব জিনিস বানিয়ে তাক লাগিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাবারের তৈরি লাল রঙের উদ্ভট জুতা তৈরি করে সাড়া ফেলেছিল প্রতিষ্ঠানটি। সূত্র: সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X