রাজন ভট্টাচার্য
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
সাক্ষাৎকার

রেলে কোনো ‘কালো বিড়াল’ থাকবে না

মো. জিল্লুল হাকিম
রেলে কোনো ‘কালো বিড়াল’ থাকবে না

বাংলাদেশ রেলওয়ের বছরে গড়ে লোকসান ২ হাজার কোটি টাকা। এমন বাস্তবতায় রেলমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মো. জিল্লুল হাকিম। তবে কালবেলাকে তিনি বলেছেন, চেষ্টা করব রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। রেলে দুর্নীতির কোনো ‘কালো বিড়াল’ থাকবে না বলেও অঙ্গীকার করেন তিনি। গতকাল বুধবার রেল মন্ত্রণালয়ের নিজ দপ্তরে কালবেলার সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রেল একটি প্রাচীন প্রতিষ্ঠান। নতুন লাইন, ট্রেন, সেতু, অবকাঠামো উন্নয়ন চলমান। এখন সবাই মিলে চেষ্টা করতে হবে রেলে যেন লস (লোকসান) না হয়। আমরা সবাই দেশকে ভালোবাসি। সবার আন্তরিকতায় রেলকে এগিয়ে নিতে হবে। চেষ্টা করব রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী যদি চান, তাহলে রেলকে লাভজনক করতে সমস্যা হওয়ার কথা নয়। প্রধানমন্ত্রীও রেলকে এগিয়ে নিতে চান।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব জেলায় রেলকে নিয়ে যেতে চান। আমার কাজ হলো প্রধানমন্ত্রীর এই ইচ্ছা পূরণ করা। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ও রেল মন্ত্রণালয়ের সবার প্রতি আবেদন থাকবে সবাই মিলে চেষ্টা করলে রেল দুর্নীতি মুক্ত হবে। রেলের বহুল আলোচিত কালো বিড়াল দূর করতে সব উদ্যোগ নেওয়া হবে।

দুর্নীতির বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নিয়েই আমি রেলের সবার সঙ্গে বৈঠক করেছি। প্রথম দিনেই বার্তা দিয়েছি দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। মূল কথা হলো দুর্নীতি করলে কোনো ছাড় নয়, এটিই বড় বার্তা। কারও কোনো অবহেলাও সহ্য করা হবে না। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

রেলের দখল হওয়া জমি উদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে কাজ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দখল হওয়া জমি উদ্ধারে সব জায়গায় শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেশন ওভারকাম করতে হবে। এজন্য আন্তরিকভাবে কাজ করব। রেলের উন্নতির জন্য সামনের প্রতিটি দিনই চ্যালেঞ্জ হিসেবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ নিতেই দায়িত্ব নিয়েছি। এজন্য সবার সহযোগিতা চাই।

ট্রেনের টিকিট সংকটের বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে জানিয়ে নবনিযুক্ত রেলমন্ত্রী বলেন, উন্নত টিকিটিং ব্যবস্থা যদি থাকে, সে বিষয়টি বাস্তবায়নের চিন্তা করব। যদিও ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি। সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয় না।

আরেক প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম বলেন, এলাকাভিত্তিক কোনো উন্নয়ন নয়। যেখানে প্রয়োজন সেখানে ট্রেন বাড়ানো হবে; প্রকল্প হবে। সব মিলিয়ে আমি আশাবাদী রেলে আরও গতি ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X